admin
প্রকাশিত: 10:41 PM, February 2, 2025
আজ ২ ফেব্রুয়ারী জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাবার চাই (নিখচা ) এর উদ্যোগে ও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর সহযোগিতায় সিলেটে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ২টায় নগরীর জেলা প্রশাসক গেইটের সামন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সুরমা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য “খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ”।
নিখচার আহবায়ক এড. সাইফুর রহমান খন্দকার রানার সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন- ব্লাস্ট সিলেটের সাবেক কোর্ডিনেটর, সিনিয়র অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর অতিরিক্ত নির্বাহী পরিচালক রকিব আল মাহমুদ।
বক্তব্য রাখেন বেলা সিলেটের কোর্ডিনেটর শাহ শাহেদা আক্তার, ব্লাস্টের কোর্ডিনেটর সত্যজিৎ কুমার দাস, মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান সৈয়দা শিরিন আক্তার,সিনিয়র এডভোকেট সলমান উদ্দিন, এডভোকেট মতিউর রহমান,এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, এডভোকেট দিদার আহমেদ, এডভোকেট শাহেদ ইকবাল সোহাগ, এডভোকেট কাওসার জুবায়ের, এডভোকেট গোলাম ফারুক রাসেল, আসকের সাংগঠনিক সম্পাদক উসমান সুলতান, তানভীর আহমদ, নাইম আহমদ প্রমুখ। বক্তারা বলেন একটি উন্নত দেশ এবং সুখী সমৃদ্ধ জাতি গঠনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ ভেজালমুক্ত নিরাপদ খাদ্য আবশ্যক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন