editor

প্রকাশিত: 3:51 PM, February 3, 2025

কক্সবাজার যাওয়ার পথে প্রাণ গেল শালী-দুলাভাইয়ের

কক্সবাজার যাওয়ার পথে প্রাণ গেল শালী-দুলাভাইয়ের

সিলেটের সময় ডেস্ক:: দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় চট্টগ্রামের সীতাকুণ্ডে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। তাছাড়া এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরস্থ ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকার হাজী কালামিয়ার ছেলে আনোয়ার হোসেন (৬২) এবং আনোয়ার হোসেনের শ্যালিকা ঢাকা বংশাল থানার নাজিরা বাজার এলাকার মো. ইমতিয়াজ হোসেনের স্ত্রী বিবি রহিমা হোসেন (৬০)। আহতরা হলেন- একই পরিবারের কাজী রিয়াদ (৩৪) ও মাইক্রোবাস চালক (নাম জানা যায় নি)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী মাইক্রোবাস সকাল ৬টায় দ্রুতগতিতে ফৌজদারহাট বাংলাবাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা বৃদ্ধ আনোয়ার হোসেন মারা যান। ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত আরও তিনজনকে চমেক হাসপাতালে পাঠালে সেখানে বিবি রহিমাও মারা যান। এছাড়া চালকসহ দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আনোয়ার হোসেনের ছেলে তালহা বলেন, দুর্ঘটনায় আমার বাবা ও খালা মারা গেছেন। ঘটনার আকস্মিকতায় গাড়িতে থাকা অন্য যাত্রীরাও হতভম্ব। দুইস্বজনের মৃত্যু তারা যেন মানতে পারছেন না।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে একজনকে নিহত ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পরে হাসপাতালে আরও একজন মারা যান। গাড়িতে আত্মীয়-স্বজনসহ ৮ জন ছিলেন। অন্যরা সামান্য ব্যথা পেয়েছে। তারা আমাদের জানিয়েছেন চালক ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মুমিন বলেন, মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই এক বৃদ্ধ এবং হাসপাতালে অপর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল তৈরি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন