editor
প্রকাশিত: 4:03 PM, February 3, 2025
সিলেটের সময় ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় জেট বিধ্বস্ত হলে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। এছাড়া দুই ইঞ্জিনবিশিষ্ট মেডেভাক বিমানটি স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) আবাসিক এলাকায় আছড়ে পড়লে সেখানে গাড়িতে থাকা একজন নিহত হন। এসময় আহত হন আরও ১৯ জন।
ফিলাডেলফিয়ার মেয়র শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।
এই বিষয়ে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সকালে বলেন, ‘উড়োজাহাজে থাকা ছয়জনই মেক্সিকোর নাগরিক। ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মেক্সিকোর ৬ নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। কনস্যুলার কর্তৃপক্ষ স্বজনহারা পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যাতে তারা প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকেন। তাদের স্বজন ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা।’
এর আগে, ওয়াশিংটন ডিসি এলাকার প্রায় ১৫০ মাইল উত্তর-পূর্বে আরেকটি বিমান দুর্ঘটনা ঘটে। সেখানে কর্তৃপক্ষ বুধবারের মারাত্মক সংঘর্ষের তদন্ত চালিয়ে যাচ্ছে। ওই ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট, যাতে ৬৪ জন যাত্রী ছিলেন এবং ইউএস আর্মির একটি ব্ল্যাক হক হেলিকপ্টার, যাতে তিনজন সেনা ছিলেন মাঝ আকাশে সংঘর্ষে জড়ায়। পোটোম্যাক নদীর ওপর এই দুটি আকাশ যান সংঘর্ষে জড়ায়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনায় আরোহীদের সবাই নিহত হয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন