editor
প্রকাশিত: 10:19 PM, February 3, 2025
যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ বলেছেন, দীর্ঘ প্রায় একযুগ পর আমি যুক্তরাজ্য থেকে দেশে ফিরতে পেরেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ভীতিকর পরিস্থিতিতে আমি দেশে আসতে পারিনি। কোন অপরাধ না করেও একাধিক মামলার আসামী হয়েছি।
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও আমি ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়েছি। আমার উপর আইসিটি আইনের মামলা দেয়া হয়েছে। শত প্রতিকূলতার পরও শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসের মাটিতে আন্দোলন-সংগ্রাম করেছি।
শুক্রবার (৩১ জানুয়ারি) বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর বাজারে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এক সংবর্ধনার জবাবে তিনি এ কথাগুলো বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজান আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মকবুল আলী এবং ইউনিয়ন যুবদলের সহ- সভাপতি আব্দুর রহিমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ যুব বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম জিতু, পূর্বপৈলনপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, যুক্তরাজ্য বিএনপি নেতা আহমদ আলী চুনু, উপজেলা বিএনপি নেতা এ কে আজাদ পনির, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বার, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবুল আহমদ, সাত্তার মিয়া, মদরিস আলী, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দুরুদ মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ছেরাগ আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সহ সভাপতি গয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক রিপা আলম, উপজেলা জিয়া সংসদের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা শ্রমিকদলের নেতা জমির মিয়া, শাহিন আহমদ, বিএনপি নেতা আহাদ মিয়া, সালেহ আহমদ, আলখাস মিয়া, নেফুর মিয়া, আব্দুর রহিম, সাবুল মিয়া।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন