admin
প্রকাশিত: 10:48 PM, February 3, 2025
সিলেট ল কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এড. এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ পরস্পরের ভাই ভাই। এখানে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে।সাম্প্রদায়িক সম্প্রতির এ দেশ বাংলাদেশ এ দেশ কে এগিয়ে নিতে হলে সম্মলিত ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ভাইদের মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে এসব বরদাস্ত করা হবে না। এখন সময় এসেছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের ঐক্যবদ্ধ থাকার।
সোমবার সিলেট ল’ কলেজে পালিত হলো বিদ্যা দেবী সরস্বতী পূজা। পূজা পরিদর্শন ও শুভেচ্ছা অনুষ্ঠানটি আয়োজন করা হয় কলেজের মন্ডপে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ল’ কলেজ ম্যানেজিং এডহক কমিটির সভাপতি এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজের প্রিন্সিপাল সৈয়দ মহসিন আহমদ।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এই সম্প্রীতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
পূজা পরিচালনা কমিটির অন্যতম সদস্য তাপস চন্দ্র চন্দ’র স্বাগতিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় সিলেট ল’ কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ হাছান, সহ-সভাপতি আহমেদুর রহমান জাবেদ, যুগ্ম সম্পাদক আজির উদ্দিন ও রায়হান ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ তালুকদার, শেলী রানী রায়, সেবিকা রানী দাস, ত্রপা রানী দে, জয়শ্রী বৈদ্য রূপা, আশা কর, পিনাক দাস, তূর্য চক্রবর্তী, সুভাষ দাস, অনিমেষ রায়, শিবলু ভট্টাচার্য প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন