editor
প্রকাশিত: 11:02 PM, February 3, 2025
ইয়োগা ক্লাব সিলেটের ৩ দিনব্যাপী শীতকালীন ইয়োগা প্রশিক্ষণ ক্যাম্প-২০২৫ শুরু আজ মঙ্গলবার। সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলায় চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রশিক্ষণ গ্রাউন্ডে এ প্রশিক্ষণ চলবে বহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত।
রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে। প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণে আগ্রহীরা ২০০ টাকা ফরম ফি, ছবি ও জন্মনিবন্ধনের ফটোকপি দিয়ে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাথমিকভাবে ইয়োগার ১২ টি মুভমেন্টে শিখানো হবে।
৩ দিনব্যাপী শীতকালীন এই ইয়োগা প্রশিক্ষণ ক্যাম্প থেকে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছেলে-মেয়েদের বাছাইকৃত ৩০-৪০ জনকে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ইয়োগা স্পেশাল প্রশিক্ষণ কর্মসূচিতে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে (উপশহর পয়েন্ট) স্পেশাল এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি। ঢাকা থেকে আগত জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষকরা উক্ত প্রশিক্ষণ দেবেন এবং সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। বিস্তারিত জানতে ইয়োগা ক্লাব সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের সাথে অথবা মোবাইল নম্বর-০১৭১৬৪৯৭৩১৫-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন