editor
প্রকাশিত: 11:50 AM, February 4, 2025
গোলাপগঞ্জের সামাজিক সংগঠন আল-আক্বসা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসী তিন আজীবন দাতা সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রামস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ স্মারক প্রদান করা হয়।
সম্মানিত সদস্যগণ হলেন- সৌদি আরব প্রবাসী জুবের আহমদ আনা, ইতালী প্রবাসী আলী হোসেন ও যুক্তরাজ্য প্রবাসী হাফিজ শফিকুল ইসলাম মামুন। তারা তিনজনই সম্প্রতি দেশে আসলে তাদের সম্মান জানানোর উদ্যোগ নেয় ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল খালিক। পরে সম্মানিত অতিথিবৃন্দ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের অভিমত প্রকাশ করেন। এসময় তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে ফান্ডেশনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সমাজ উন্নয়নে ফাউন্ডেশনের উদ্যোগ ও সম্পন্ন হওয়া কাজের ভূয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, কোষাধ্যক্ষ আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিন তায়্যিব, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাইম, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু তারেক, সহ-প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওছার আহমদ সমস, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তারেক জামিল, সহ-ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হবিব, ইব্রাহিম রাব্বি, তথ্য বিষয়ক সম্পাদক মাহদি হাসান মাহী, সহ-তথ্য বিষয়ক সম্পাদক মিসবাহুল হক রাহুল, প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন