editor

প্রকাশিত: 6:57 PM, February 4, 2025

প্রত্যেক নাগরিকের উচিত কর প্রদানকে সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা: অতিরিক্ত সহকারি কর কমিশনার

সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সংবর্ধনা

প্রত্যেক নাগরিকের উচিত কর প্রদানকে সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা: অতিরিক্ত সহকারি কর কমিশনার

কর অঞ্চল সুনামগঞ্জ (সার্কেল-১৮) এর অতিরিক্ত সহকারি কর কমিশনার মো. আব্দুল বাছিত বলেছেন, প্রত্যেক নাগরিকের উচিত কর প্রদানকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা। কর প্রদানের মাধ্যমে একজন ব্যক্তি কেবল নিজের দায়িত্বই পালন করেন না, বরং জাতীয় অগ্রগতিতেও সরাসরি অবদান রাখেন। কর প্রদানের সঠিক ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের সকলের সচেতন হতে হবে।
তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির হাছন নগরস্থ কার্যালয়ে সমিতির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী মনোনীত হওয়ায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সংবর্ধিত মিজানুর রহমান মিঠুর পেশাগত দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সজল কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রত্না সাহা, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমদ, আয়কর আইনজীবী রজত কান্তি দাস।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বলেন, এই সম্মাননা শুধুমাত্র আমার একার অর্জন নয়, এটি সবার সহযোগিতা ও সমর্থনের ফলাফল। তিনি বলেন, কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব এবং এ ক্ষেত্রে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। করদাতাদের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকবে, আপনারা নির্দ্বিধায় কর প্রদান করুন এবং দেশের উন্নয়নে অংশ নিন। অনুষ্ঠানে সংবর্ধিত ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান মিঠুকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন