editor
প্রকাশিত: 7:13 PM, February 4, 2025
যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সভাপতি এম আব্দুল মুকিত বলেছেন, বিগত ১৫ বছর আওয়ামী বাকশালী সরকার বিএনপির নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষের উপর অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত, আহত, গুম ও হামলা-মামলার শিকার হয়েছেন। গত জুলাই-আগস্ট গণআন্দোলনে বিএনপি জোরালো ভূমিকা রেখে শেখ হাসিনাকে বিদায় করেছিল। তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে ৩১ দফা প্রণয়ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে যার সুফল ভোগ করবে দেশের সাধারণ মানুষ। তিনি আরো বলেন, বর্তমানে দেশের মানুষের কল্যাণে কাজ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের কলাবাগানস্থ নবারুণ শিশু বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সভাপতি এম এ আব্দুল মুকিত এর উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাবাগান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুবের আহমদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, শিক্ষক সাব্বির আহমদ, বিএনপি নেতা এনাম আহমদ, সিলাম ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার আহমদ, যুবদল নেতা হিলু আহমদ, জাকের আহমদ, রায়হান আহমদ, নজরুল ইসলাম, সাংবাদিক মুর্শেদ আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন