editor
প্রকাশিত: 8:33 PM, February 4, 2025
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এ কে এম তারেক কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-৭০৭ কেন্দ্রীয় কার্যকরি কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক, সিলেট সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ৭০৭ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ, ৭০৭ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য, শ্রমিক নেতা এম বরকত আলী ও আলতাব চৌধুরী রাজা আহমেদ রাজা।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এ কে এম তারেক কালামের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গণসহ সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই অকালপ্রয়াণ সিলেটবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি দেশের সংকটময় সময়ে দৃঢ় অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুম একে এম তারেক কালামকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন