editor
প্রকাশিত: 9:51 PM, February 4, 2025
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালামের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে সিলেটের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। এ কে এম তারেক কালাম জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ও নেতা হিসেবে অত্যন্ত সততা, দৃঢ়তা ও সাহসের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশবিরোধী ও স্বৈরাচারী শক্তির সাথে আপোষ করেন নি। তার অসাধারণ নেতৃত্বগুণ সিলেটের বিএনপিকে গতিশীল করেছিল। তার এই অকালপ্রয়াণ সিলেটবাসী তথা সিলেট বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়। দলের প্রতি তার অবিচল নিষ্ঠা এবং সততার দৃষ্টান্ত সিলেট বিএনপির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ এ কে এম তারেক কালামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সববেদনা জ্ঞাপন করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন