editor
প্রকাশিত: 10:27 PM, February 4, 2025
সিলেটের সময় :: সিলেটের সংগীত জগতের আলোড়ন সৃষ্টিকারী গীতিকার ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এবং এম এ একাডেমি ইউকের প্রতিষ্টাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী গীতিকার মো. আছাব আলীকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তাকে এই সংবর্ধনা প্রদান করেন। এরপর মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বিমানবন্দর থেকে নগরীর শাহ পরান খাদিম, দিগন্ত আবাসিক এলাকার বাসভবনে আছাব আলীকে নিয়ে যান ভক্ত অনুরাগীরা।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে গীতিকার আছাব আলী বলেন, সিলেট হচ্ছে ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত। এই সিলেটে অসংখ্য গুণীজন জন্মগ্রহণ করেছেন, আর গুণীজনদের সম্মান দেওয়াটা আনন্দের বিষয়। আমি চেষ্টা করি আমার লেখনীর মাধ্যমে পিছিয়ে পড়া সমাজ কে এগিয়ে নিতে। তিনি আরোও বলেন, আজ আমি খুবই আনন্দিত। আপনারা আমাকে যে ভালোবাসায় সিক্ত করলেন, তার ঋণ কোনদিন শোধ করতে পারব না। আশা করব আপনাদের এই ভালোবাসা আমার চলার পথের প্রেরণা হয়ে থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আপনারা আমাকে আজ যে সম্মান দিলেন, তা কখনো ভুলবো না। আপনাদের সকল সংগঠনের সফলতা কামনা করছি।
এসময় বাউল শিল্পী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট এর সভাপতি সাংবাদিক সবুজ আহমদ প্রবাসী গীতিকার মো: আছাব আলীকে কেষ্ট দিয়ে সম্মাননা জানান ও সিলেট বিমানবন্দরে বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন