editor

প্রকাশিত: 6:49 PM, February 6, 2025

সাবেক ছাত্রনেতা বাবুকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

সাবেক ছাত্রনেতা বাবুকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

সিলেটের সময় ::  দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দুঃশাসনবিরোধী আন্দোলনের সৈনিক আবু বক্কর সিদ্দিক বাবু। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
এসময় আবু বক্কর সিদ্দিক বাবু বলেন, স্বৈরাচার সরকারের নিপীড়ন, হামলা-মামলার কারণে আমাকে দেশত্যাগ করতে হয়েছিল। কিন্তু আমার হৃদয় সবসময় দেশের মাটিতে ছিল। তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনার ফ্যাসিবাদী আমলে দেশের জনগণ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট ছিল। দেশের গণতন্ত্র ছিল নির্বাসিত। অবৈধ হাসিনা সরকার দেশের মানুষের অধিকার ও ভোটাধিকার ছিনিয়ে নিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। তিনি আরো বলেন, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করে যাবো। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় বক্তারা বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা এই নেতাকে কঠোর দমন-পীড়নের মুখে দেশ ছাড়তে হয়েছিল। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বারবার কারা নির্যাতনের শিকার হন তিনি। স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে নিজের জীবন হুমকির মুখে পড়ায় বাধ্য হয়ে নির্বাসিত জীবন বেছে নিতে হয়েছিল। তবে দলের প্রতি তাঁর অবিচল আস্থা ও সংগ্রামী চেতনাই তাঁকে আবার স্বদেশের পথে ফিরিয়ে এনেছে। সিলেটের ছাত্ররাজনীতিতে অনন্য অবদান রাখা এই নেতা শত শত ছাত্রদল কর্মী ও নেতার গড়ে ওঠার অনুপ্রেরণা ছিলেন। ইলেকট্রিক সাপ্লাই এলাকার কৃতি সন্তান এই সাহসী জননেতার স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
সংবর্ধনা প্রদানকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ও ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সামসু, ৯০ দশকের সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন বাবলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, স্বেচ্ছাসেবক দল মহানগরের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোয়েল, যুক্তরাজ্য বিএনপি নেতা জিলহাদ আহমদ, মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, লন্ডন সিটি যুব দলের প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ওমর মাসুদ, স্বেচ্ছাসেবকদল নেতা ফাহিম খান, যুবদল নেতা হাবিবুর রহমান জুয়েল, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মাসুদ আহমদ কবির, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, এমসি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম বাবু, বিএনপি নেতা জাহেদ আহমদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সদস্য আজিজুর রহমান আজিজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এনামুল হক জাবেদ, মহানগর জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ, আফতাব আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, সুমন চক্রবর্তী, শাহেদ আহমদ, পল্লু দে, বদরুল ইসলাম, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জুবেরর আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল হাসান মাসুম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন