editor
প্রকাশিত: 6:18 PM, February 7, 2025
দয়ামীর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গন খেলার মাঠে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন।
দয়ামীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদের সভাপতিত্বে ও প্রভাষক সবুজ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক মিছবাউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জেষ্ঠ প্রভাষক সুহেদা চৌধুরী, প্রভাষক অপর্না আচার্য্য, প্রভাষক শামীম মোল্লা, প্রভাষক তানজিনা রহমান, প্রভাষক পিলু কান্তি দাস, সহকারি লাইব্রেরিয়ান রত্না তালুকদার, খণ্ডকালীন প্রভাষক মমতাজ বেগম, মিঠু দাস, অফিস সহকারি দিদার হোসাইন, সুজন দেবনাথ, শাকিল আহমদ, জাকির আহমদ প্রমুখ।
৩দিন ব্যাপী আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব এবং আভ্যন্তরীন বনভোজনে অংশগ্রহণ করে তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মন ও শরীরির সুস্থ রাখে। খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। সুস্থ দেহ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। বক্তারা বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা লেখাপড়ার একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। বক্তারা ক্রীড়াঙ্গনে নিজেকে তৈরি করে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন