editor
প্রকাশিত: 8:44 AM, February 9, 2025
সুজন চক্রবর্তী, আসাম:: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ বছরের স্কুল ছাত্রীর। বাড়ির সামনেই তাকে পিষে দিয়ে গেল দ্রুত গতিতে আসা একটি ডাম্পার। শনিবার (৮ ফেব্রুয়ারি ) সকালে ঘটনাটি ঘটেছে, ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদহ থানার শিমুরালির রাউতাড়িতে। ঘটনার পর থেকেই এলাকায় বিক্ষোভ দেখা দেয়।
রাস্তা আটকে বিক্ষোভ চলতে থাকে। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, মৃত ওই শিশুর নাম প্রীতি ঘোষ (৭)। এদিন সকালে তাঁর স্কুল ছিল। স্কুলে যাওয়ার আগে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিল ওই ছাত্রী। সে সময় দ্রুত বেগে ছুটে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনায় প্রথমে সকলেই হতবাক হয়। পরে রাস্তায় নেমে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ না হওয়ার কারণে এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকদহ থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। মর্মান্তিক দুর্ঘটনায় ওই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ওই ডাম্পার ও গাড়ির চালককে আটক করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন