editor
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক:: ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে হন্ডুরাসের উত্তরে এই ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভি।
মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা বলছে, ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত না থাকলেও পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
অপরদিকে কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া ও গুয়াতেমালার উপকূল বরাবর ৬২০ মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি ঢেউ শুরু হয়েছিল বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র।
8 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
3 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
8 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
6 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
2 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
8 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
8 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার