editor
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
সৃজনশীল ছড়াকারদের সংগঠন ছড়াকেন্দ্র-সিলেট প্রবাসী কবি ও কথাসাহিত্যিক সৈয়দ আহমেদ শাহনূরকে নিয়ে এক বিশেষ লেখক আড্ডার আয়োজন করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সাহিত্য সন্ধ্যায় সিলেটের বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি শিক্ষাবিদ কালাম আজাদ বলেন, সাহিত্য সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। সৈয়দ আহমেদ শাহনূর তার লেখনীর মাধ্যমে শুধু প্রবাসে নয়, দেশের সাহিত্যাঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার গল্প, কবিতা ও প্রবন্ধগুলোতে মানবজীবনের বাস্তব চিত্র ফুটে ওঠে। বিশেষ করে, প্রবাসজীবনের বাস্তবতা ও বাঙালির আবেগ-অনুভূতি তিনি দক্ষতার সঙ্গে উপস্থাপন করেন।
ছড়াকেন্দ্র সিলেটের সভাপতি কবি দুলাল শর্মা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি পুলিন রায়, কবি জেবা আমাতুল হান্না, ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ, কবি বায়েজীদ মাহমুদ ফয়সল ও যাকে নিয়ে লেখক আড্ডা কবি, কথাসাহিত্যিক সৈয়দ আহমেদ শাহনূর।
এসময় সৈয়দ আহমেদ শাহনূর তার বক্তব্যে বলেন, সাহিত্য আমার কাছে শুধু শখ নয়, এটি আমার আত্মার খোরাক। মাতৃভূমি ছেড়ে প্রবাসে বসবাস করলেও আমার চিন্তা-চেতনা, আবেগ ও অনুভূতি সবসময় আমার দেশের সঙ্গেই থাকে। আমার লেখা যখন পাঠকের হৃদয়ে স্থান পায়, তখন মনে হয় আমি সত্যিই একজন সৌভাগ্যবান লেখক।
সভাপতি কবি দুলাল শর্মা চৌধুরী আড্ডার কবিকে তার সৃষ্টিশীল কাজের প্রশংসা করেন। তার কবিতা কথাসাহিত্য যেন আন্তর্জাতিক পর্যায়ে পঠিত হয়। এখানে উল্লেখ্য যে লেখক শাহনূর ইংরেজি ভাষা সহ ৭টি ভাষা জানার কারনে তার সাহিত্য ভিন্ন ভাষায় অনুবাদ করারও সুযোগ রয়েছে। এ বিষয়ে অতিথিগণ তার লেখা সমূহ অনুবাদ করে বিশ্বের দরবারে তোলে দরার পরামর্শ দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ আবদুর রউফ অবসরপ্রাপ্ত ডিজিএম সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, নিয়াজ উদ্দিন, বাংলাদেশ বেতার সিলেট ও বাংলাদেশ টেলিভিশন এর কণ্ঠশিল্পী মালতী পাল,লোক সংস্কৃতি গবেষক আবু সালেহ আহমেদ,সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া,কবি অমিতা বর্ধণ, কবি কামাল আহমদ,কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শামসাদ, কবি সালাম শাহ্,কবি পপি রশীদ, কবি লিপি খান, কবি শান্তা কামালী, কবি মুন্নী আক্তার, কবি নিশাত ফাতেমা, কবি মাছুমা টফি একা,কবি নাছরিন সুলতানা, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, কবি সুয়েজ আহমেদ,কবি মাহফুজ জোহা,কবি মোহাম্মদ শরীফ, প্রাবন্ধিক তাসলিমা খানম বিথী, ইমন তালুকদার, কবি ইফতেখার শামীম,সৈয়দ আয়েশ মিয়া, সাইদুর রহমান কামালী, সুমাইয়া আক্তার ফেরদৌস,জসিম উদ্দিন, হাবিবা জান্নাত প্রমূখ।
সম্পূর্ণ আড্ডায় সঞ্চালনায় ছিলেন ছড়াকেন্দ্রর সাধারণ সম্পাদক কবি ও সংগঠক মো.রিপন মিয়া ও কবি রাজিয়া সুলতানা। বিজ্ঞপ্তি
8 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
7 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
4 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
1 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
7 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
1 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
3 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
5 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার