editor
প্রকাশিত: 11:15 AM, March 13, 2023
রাজনগর প্রতিনিধিঃ
মৌলবীবাজার জেলার রাজনগর উপজেলা শহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষে ৭জন আহত হয়েছেন। ১২ মার্চ রবিবার বেলা ২টায় রাজনগর পোষ্ট অফিস মোড়ে এই ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, দেশব্যাপী বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাস এবং নৈরাজ্য মূলক কর্মকান্ডের প্রতিবাদে রাজনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঘটনার দিন দুপুর থেকে উপজেলা শহরের পোষ্ট অফিস মোড়ে এক প্রতিবাদ সভা চলছিল। বেলা ২টার দিকে রাজনগর বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল আওয়ামী লীগের প্রতিবাদ সভার পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড, দা, হকিস্টিক দিয়ে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পোষ্ট অফিস মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে ও পথচারীরা দৌড়ে নিরাপদে আশ্রয় নিতে দেখা যায়। খবর পেয়ে রাজনগর থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় উভয় পক্ষে প্রায় ৭জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এই ঘটনায় রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১০, তারিখ ১২/০৩/২০২৩ইং। মামলার আসামীরা হলেন, রাজনগর উপজেলার পাঁচগাও গ্রামের আমির হোসেনের পুত্র ইফতেখার হোসেন (৩১) একমধু গ্রামের হাবীবুর রহমানের পুত্র জামিল আহমদ (৪১), কাছাড়ী গ্রামের সজিব মিয়ার পুত্র শিপন আহমদ (৫১), মজিদপুর গ্রামের আব্দুল করিমের পুত্র শাওন আহমদ (২৯) ডেফলউরা গ্রামের নজরুল ইসলামের পুত্র মেহদী ইসলাম (৩০), রাঙ্গিছড়া গ্রামের শফিক উদ্দিনের পুত্র ফখরুল ইসলাম (৪৭), কাছাড়ী গ্রামের মোঃ ছমির মিয়ার পুত্র কামাল হোসেন পাপ্পু (২৪), মজিদপুর গ্রামের আব্দুন নূর এর পুত্র শাহাব উদ্দিন (৪৩), পাঁচগাও গ্রামের মুদারিছ আলীর পুত্র সোহাগ আহমদ (৩৫), ডেফলউরা গ্রামের মনজ্জির আলীর পুত্র ফয়ছল আহমদ (২৩), পাঁচগাও গ্রামের মৃত জমির আলীর পুত্র ময়নুল ইসলাম (৪০), একমধু গ্রামের আব্দুর মন্নানের পুত্র জসিম উদ্দিন (২২)।
এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে