editor

প্রকাশিত: 8:06 PM, February 9, 2025

ফেঞ্চুগঞ্জে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের পক্ষে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের পক্ষে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর জনগণ শান্তিতে বসবাস করার পাশাপাশি চিকিৎসা সেবা পাচ্ছেন। তিনি বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। দরিদ্র, বঞ্চিত জনগোষ্ঠিকে চোখের চিকিৎসা সেবা দিতে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা একটি মহতী ও প্রসংশনীয় উদ্যোগ। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। কল্যাণমূলক কাজের মাধ্যমে সব সময় তা প্রমাণ করছে। তিনি বিএনপি’র মত দেশ, জাতি ও মানুষের কল্যাণে সমাজের বৃত্তিবানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি গতকাল ৯ ফেব্রুয়ারি রবিবার সকালে ফেঞ্চুগঞ্জের নূরপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ট্ াও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে দিনব্যাপী আয়োজিত ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ও ব্যবস্থাপনায় ছিলেন গ্রেটার ঢাকা ফোরাম ইউকে’র সভাপতি এডভোকেট গোলাম শাব্বীর আলী পারভেজ।
বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার, নুকফ সংসদ- ফেঞ্চুগঞ্জ ও যুক্তরাজ্য বিএনপি মোহাম্মদ ইকবাল চৌধুরী সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সুফিয়ান আহমদ ও মোয়াজ্জেম হোসেন সাহেদ, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, সমাজসেবী মোঃ আক্তার হোসেন সুমন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক রিপন আহমদ, দপ্তর সম্পাদক আল কাওছার হাবিব টিটু, উপজেলা জাসাস’র আহবায়ক জামাল আহমদ, নুকফ সংসদের সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম খছরু, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মালেক, সদস্য সহিদুল হক চৌধুরী ইনু, মজিদ আহমদ চৌধুরী, দেলওয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিঠু, ২নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, সাবেক যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, ৪নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল হাই সিরাজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান শাওন, সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল আলম, সদস্য- হোসাইন আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহার চৌধুরী, সহ সভাপতি জুনেদ আহমেদ, জালালুর রহমান জাছিম, ওহিদুল ইসলাম নাদির, ফেরদৌস রহমান সিয়াম প্রমুখ।
দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে প্রায় ৬ শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে থেকে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম আহমদ, গোয়াইনঘাট তোয়াক্কুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মতিন এবং আনহার উদ্দিন সহ ৪ জনকে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করা হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন