editor

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ফ্যাসিবাদী শাসনের অবসান জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফসল: আব্দুর রহিম

জকিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদী শাসনের অবসান জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফসল: আব্দুর রহিম

6

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি। শান্তিপ্রিয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নাগরিক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪-এ দীর্ঘ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের লড়াই সফল হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকার জনগণের রোষের মুখে ক্ষমতা হারিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে এই লড়াই এখানেই শেষ নয়, বরং নতুন রাষ্ট্র গঠনের পথে চ্যালেঞ্জ আরও কঠিন। গত এক যুগের শাসনামলে আওয়ামী লীগ সরকার যেভাবে ভোটারবিহীন নির্বাচন করে গণতন্ত্র ধ্বংস করেছে। গুম, খুন ও মিথ্যা মামলার মাধ্যমে বিরোধী মত দমন করেছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে। মিডিয়া ও মতপ্রকাশের স্বাধীনতা দমন করেছে। অর্থনীতিকে দুর্নীতির কবলে ফেলে বিদ্যুৎ ও গ্যাস সংকট সৃষ্টি করেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জনগণের বিজয় অর্জিত হলেও এখন একটি নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলা জরুরি, যা জনগণের চাহিদা ও মতামতের ভিত্তিতে পরিচালিত হবে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নতুন রাজনৈতিক বন্ধোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জাতীয় নাগরিক কমিটির সিলেট জেলা সার্চ কমিটির সদস্য আব্দুর রহিম।
সমাজসেবী ও জাতীয় নাগরিক কমিটির জকিগঞ্জ উপজেলা সংগঠক হোসেন আহমদের সভাপতিত্বে সভায় বক্তারা দেশ গঠনের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন। (১) দুর্নীতি ও লুটপাট বন্ধ করা – অবৈধ সম্পদ দখলদারদের বিচার নিশ্চিত করা। (২) নিরপেক্ষ প্রশাসন গঠন-দলীয়করণমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা। (৩) শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিনিয়োগ – যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তোলা। জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের উদ্যোগ নিচ্ছে।
সভাপতির বক্তব্যে সমাজসেবী ও জাতীয় নাগরিক কমিটির জকিগঞ্জ উপজেলা সংগঠক হোসেন আহমদ বলেন, জাতীয় নাগরিক কমিটি জনগণের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করছে। আমাদের লক্ষ্য, এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে কেউ অবহেলিত থাকবে না, ন্যায়বিচার নিশ্চিত হবে এবং জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে, তাই একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক দল গঠন করতে হবে, যেখানে জনগণের মতামতই হবে নীতিনির্ধারণের ভিত্তি।
নাদিম আহমদের পরিচালনায় স্বগত বক্তব্য রাখেন ডা:গোলাম কিবরিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: ছালিম আহমদ খান ও আব্দুল আহাদ।
আহতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আশরাফুজ্জামান রাদী, লিমন আহমদ, আনহার হোসেন, ইমরান হোসেন, আশরাফুজ্জামান রাদ্দি, রুমেল আহমদ, মো: আব্দুল হাফিজ। এছাড়াও সভায় স্থানীয় নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আহত ও শহীদ পরিবারের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমরান হোসেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

2 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

8 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

4 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

2 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

3 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

6 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

6 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

2 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
3