editor
প্রকাশিত: 10:29 PM, February 9, 2025
সিলেটের সময় :: সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র এর উদ্দ্যেগে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে দক্ষিণ সুরমার খোজার খলা এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র ইউনিয়নের প্রতিনিধির কাছে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র উপদেষ্টা সমজিদ আলম, রেজওয়ান আহমদ রাজন, সভাপতি বশির আহমেদ, কোষাধ্যক্ষ লিলু মিয়া ও রিয়াজ মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বক্তব্য বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র এর মতো সকলে নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন