admin
প্রকাশিত: 8:16 PM, December 6, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে করোনাভাইরাসের প্রথম ধাপ সরকার সফলভাবে মোকাবেলা করেছে। এখন মহামারির দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে আরো অধিক সচেতন হতে হবে। করোনাভাইরাস থেকে বাঁচতে হলে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন নাসির খান। তিনি জনগণকে সরকার নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের আহ্বান জানান।
বিকেলে নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ জনগণেল মধ্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এডভোকেট নাসির খান আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বাধীনতাবিরোধী কোন অপশক্তির স্থান হবে না। তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা মৌলবাদী গোষ্ঠীকে দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম, সহ সভাপতি মিসেস হেলেন আহমদ, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির ও চিত্রশিল্পী ভানুলাল দাশ, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, দপ্তর সম্পাদক আব্দুল হক লিমন, সহ প্রচার সম্পাদক লিটন আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাধুরী গুণ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিধু ভূষণ চক্রবর্তী, পূর্ব জাফলং আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য তুহিন আহমদ চৌধুরী, মাফরুজা আক্তার মৌসুমী, হেপি বেগম, রুবেল আহমদ প্রমুখ।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন