editor
প্রকাশিত: 8:16 PM, February 10, 2025
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আইন জনগণ হাতে তুলে নিতে পারে না, যারা এমন কাজ করেছে তাদের বিচার করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সরকার গঠিত হয়েছে। এ সরকার কে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পভাবে দেখা যায়। সরকার সংস্কার নিয়ে ব্যস্ত, কিন্তু সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেট ওসমানী বিমান বন্দরে সিলেট মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জিসাস সিলেট মহানগরের সদস্য সুয়েব ফিরোজ মুন্না যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সংর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ক কথাগুলো বলেন।
এসময় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শেখ হাসিনার আহ্বানের কারণে বাংলাদেশে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের উচিত হবে আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সঙ্গে জড়িত আছেন এদের থামানোর চেষ্টা করা। এদের থামাতে হবে। নইলে আমি মনে করি এটা দেশের জন্য অশনি সংকেত। এ অশনি সংকেত ও এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের পরিচালনায় সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন সুয়েব ফিরোজ মুন্না। আরো বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুবদলেল সিনিয়র যুগ্ম সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, ৭ নং ওয়ার্ড বিএনপি সংগঠনিক সম্পাদক নুরুল হক রাজু, খান মোহাম্মদ তৈপুর শেখ, শাফায়েত হোসেন সাজ্জাদ, মাহিদুল ইসলাম শাহীন, মোশাররফ হোসেন, মাসুম আহমেদ, বাবুল আহমেদ, মহিন আহমেদ, সুমন মজুমদার, মাসুম আহমদ, সৈয়দ রাজন আহমদ, শাহ আলম, নাসিম আহমদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে