editor
প্রকাশিত: 11:06 PM, February 10, 2025
সিলেটের সময় :: সিলেট জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় তাড়ুহাঁটি নামক স্থানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অত্র এলাকায় বিভিন্ন হোটেলে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী আদালত পরিচালনা করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিভিন্ন হোটেলে নিষিদ্ধ অতিথি পাখি বিক্রি বিরুদ্ধে যৌথ অভিযানে আসে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।
এ সময় যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর টিম।
অভিযানে তাড়ুহাঁটি এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে নিষিদ্ধ অতিথি পাখি রান্না ও ফ্রোজেন করে রাখার প্রমান পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ২টি রেষ্টুরেন্টে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রেস্টুরেন্টের নাম হল- তানভীর রেস্টুরেন্ট ও চুয়াডাঙ্গা রেস্টুরেন্ট। পরে উক্ত এলাকার আরো ৯টি রেস্টুরেন্ট থেকে ৭৩টি বিভিন্ন প্রজাতির পাখি জব্দ করা হয়।
এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন- বন বিভাগের সিলেট রেন্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্ ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক সজল আহমেদ সহ পুলিশের টিম।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযান পরবর্তী বাকী রেষ্টুরেন্ট মালিকদের এ ধরণের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোর ভাবে সতর্ক করা হয়। পাশাপাশি অতিথি পাখি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন