editor
প্রকাশিত: 5:47 PM, February 11, 2025
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের কারনে বিগত ১৬ বছর জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূন্থানে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তিনি বলেন, দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। গণতান্ত্রিক সরকার ছাড়া ফ্যাসিবাদী দোসরদের দমন করা সম্ভব নয়। তাই গণতান্তিক ব্যবস্থায় ফিরে যেতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই।
তিনি গতর সোমবার রাতে নগরীর শেখঘাটে জাতীয়তাবাদী কৃষকদল ১২ নং ওয়ার্ডের ভাংগাটিকর আঞ্চলিক কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমদের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক ও ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ১২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিম আহমদ, মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শামসুল ইসলাম, সৈয়দ নোমান রশিদ, কাজী দেলোয়ার আহমদ, জাকির হোসেন জকন, সুফিয়ান আহমদ পাপ্পু, ফরহাদ আহমদ, রিয়াজ উদ্দিন, আরাফাত হোসেন নাহিদ, ইসমাইল মজুমদার সজিব, বাচ্চু মিয়া, এখলাছ মিয়া, লেবু মিয়া, স্মৃতি আবাসিক এলাকা কৃষকদলের আঞ্চলিক কমিটির সভাপতি আসাদ মিয়া, সাধারণ সম্পাদক মুক্তার আহমদ, মিন্টু মিয়া, রাসেদ আহমদ প্রমূখ।
সম্মেলনে রাসেদ আহমদকে সভাপতি, মুক্তার আহমদকে সাধারণ সম্পাদক ও এবি দিপুকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কৃষকদল ১২ নং ওয়ার্ডের ভাংগাটিকর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হুমায়ূন কবির শাহীনসহ অতিথিবৃন্দকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন