editor

প্রকাশিত: 5:53 PM, February 11, 2025

দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো

সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল

দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো

* কোকো ছিলেন নিবেদিত প্রাণ একজন ক্রীড়া সংগঠক: খন্দকার মুক্তাদির

* দলীয় ও রাজনীতিকরণমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চাই: আমিনুল হক

বিএনপির যুগ্ম মহাসচিব ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আজকে ক্রিকেটের যে উন্নয়ন তা করেছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকো। তিনি রাজনীতির বাইরে থেকে খেলাকে খেলা হিসেবে দেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন। আজকে যে ক্রিকেট আমরা দেখতে পাই সেই ক্রিকেটের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বে আশার পর তিনি ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন।

তিনি বলেন, কিছুদিন আগেও বাংলাদেশে একজন স্বৈরশাসক ক্ষমতায় ছিলেন। আমরা পৃথিবীর বুকে বহু স্বৈরশাসককে চিনি। তাদের ওপর বহু বই আছে। কিন্তু কোনো স্বৈরাচারকে আমরা কখনো বলতে শুনিনি আমার ক্ষমতা দরকার। আমাদের দেশের স্বৈরাচার কখনো বলেনি আমার মানুষের ভালোবাসা দরকার। কখনো তিনি বলেননি মানুষ খেতে পাচ্ছে না, আমি খাবার তুলে দিতে চাই। আমরা শুনেছি তিনি বলেছেন আমার ক্ষমতাটাই দরকার। এমন ক্ষমতালোভী কোনো স্বৈরাচার ছিল না।

তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর উপশহর পয়েন্টস্থ সিলেট ক্রীড়া কমপ্লেক্সে মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক। তিনি কখনও খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভুক্ত করেননি। করেননি দলীয়করণ। ক্রীড়া ক্ষেত্রে কোকোর অবদান অনস্বীকার্য। আরাফাত রহমান কোকোর ক্রীড়া ক্ষেত্রে দূরদৃষ্টির কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এ পর্যায়ে এসেছে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে যে দুর্নীতির মহোৎসব করছে জাতীয়তাবাদী শক্তির উত্থানের মধ্যে দিয়ে তা একদিন নিশ্চয়ই দূর হবে।

এসময় সম্মানিত অতিথির বক্তব্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, আজ আমাদের যুবসমাজ মাদকের দিকে ঢলে পড়েছে। যেখানে যুব সমাজকে একটা বাস্তবিক অর্থে ভালো ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে। যুবসমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারবো। তাই মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের সমন্বয়ক মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ করেছে, আমরা ঠিক তার উল্টোটা করতে চাই। আমরা দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ করবো না। আমরা দলীয়করণমুক্ত একটা ক্রীড়াঙ্গন গড়তে চাই। এর অন্যতম লক্ষ্য হচ্ছে, আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে, ঢেলে সাজাতে সবাইকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, পেশাজীবী পরিষদের সভাপতি ডা. শামীমুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন, ফয়সল চৌধুরী ও মিজানুর রহমান।

বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতায় ও জমকালো আয়োজনে অত্যান্ত আনন্দপূর্ণ সফল, সুন্দর ও শৃঙ্খল ভাবে খেলাটি সম্পন্ন হয়। খেলায় লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক তারকা খেলোয়াগণ অংশ গ্রহণ করেন। খেলায় সবুজ দল ১-০ গোলে লালকে পরাজিত করে। খেলায় সবুজ দলের গোল দাতা দিলোয়ার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আব্দুস ছত্তার মামুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন