editor
প্রকাশিত: 6:34 PM, February 11, 2025
সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ থেকে পুণ্যস্থান সেরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ৭ পুণ্যার্থীর। আহত আরও অনেকে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, একটি ছোট বাসে করে অন্ধ্রপ্রদেশ থেকে কুম্ভে গিয়েছিল প্রায় ২০ জনের একটি দল। ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে সোমবার (১০ ফেব্রুয়ারি ) রাতে রওনা দেয় ওই দলটি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) ভোরে ৩০ নম্বর জাতীয় সড়কে মধ্যপ্রদেশের জবলপুরে শিহোরার কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ পুণ্যার্থীর। বাসের অন্য যাত্রীরাও আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে চালকের কোনও ক্রটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন