editor
প্রকাশিত: 6:37 PM, February 11, 2025
সুজন চক্রবর্তী, আসাম:: ইটভাটায় খেলতে যাওয়াই কাল হল। মাটি চাপা পড়ে মৃত্যু হল ২ বালকের। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরের বড়ডিহা গ্রামে। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা।
পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (১০ ফেব্রুয়ারি ) বিকেলে সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বড়ডিহা গ্রামের রকি মুর্মু (৭) ও কাঞ্চন সরেন (৮) এলাকারই একটি ইটভাটায় খেলাতে যায়। সেখানেই ইট তৈরির জন্য ছোট খাল খনন করে রাখা ছিল। সেই একটি খালেই তারা ২ জনে পড়ে গেলে তাদের উপরে মাটি গিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই ২ জন বালক। স্থানীয় বাসিন্দারা পরে সেখান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন। এরপরে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। ২টি মৃতদেহ বোলপুর সিঙি রাস্তার উপরে রেখে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।
এদিন রাত ১০ টায় বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালের নেতৃত্বে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশকে দেখে বিক্ষোভ আরও ছড়ায়। মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয় পুলিশকে। লাঠি হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে গাড়ি ও আটকে রাখা হয় বলে অভিযোগ। শেষে মহকুমা পুলিশ আধিকারিক হাত জোড় করে বিক্ষোভকারীদের শান্ত হতে বলেন। শেষে পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হয়। ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন