editor
প্রকাশিত: 6:40 PM, February 11, 2025
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ফয়জুল হক নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ডে দন্ডিত ফয়জুল হক উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় সেনাবাহিনী ও বড়লেখা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অসাধু ব্যক্তিরা গণহারে অবৈধভাবে টিলা কর্তন ও ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার থানা পুলিশ ও সেনাবাহিনী নিয়ে নিয়ে দক্ষিণ মুছেগুল এলাকায় অভিযান চালান। এসময় অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ফয়জুল হক নামক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার এ বিষয়ের সত্যতা স্বীকার করে জানান, অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ফয়জুল হক নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে