editor
প্রকাশিত: 6:53 PM, February 11, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় তাড়ুহাঁটি নামক স্থানে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অত্র এলাকায় বিভিন্ন হোটেলে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী আদালত পরিচালনা করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেল ৪:০০ ঘটিকায় বিভিন্ন হোটেলে নিষিদ্ধ অতিথি পাখি বিক্রি বিরুদ্ধে যৌথ অভিযানে আসে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।
এ সময় যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর টিম।
অভিযানে তাড়ুহাঁটি এলাকার বিভিন্ন রেষ্টুরেন্টে নিষিদ্ধ অতিথি পাখি রান্না ও ফ্রোজেন করে রাখার প্রমান পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ২টি রেষ্টুরেন্টে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রেষ্টুরেন্ট দুটো হলো তানভীর রেষ্টুরেন্ট ও চুয়াডাঙ্গা রেষ্টুরেন্ট।
পরে উক্ত এলাকার আরো ৯টি রেষ্টুরেন্ট হতে ৭৩টি বিভিন্ন প্রজাতির পাখি জব্দ করা হয়। এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, বন বিভাগের সিলেট রেন্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্ ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক সজল আহমেদ সহ পুলিশের টিম।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযান পরবর্তী বাকী রেষ্টুরেন্ট মালিকদের এ ধরণের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোর ভাবে সতর্ক করা হয়। পাশাপাশি অতিথি পাখি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে