editor
প্রকাশিত: 7:44 PM, February 11, 2025
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান ডা. এম. এ. বাহার বলেছেন, সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের সিলেট শাখার যাত্রা নিঃসন্দেহে সিলেটের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক চিকিৎসাব্যবস্থা শুধু চিকিৎসকদের উপর নির্ভরশীল নয়, দক্ষ স্বাস্থ্য প্রযুক্তিবিদ ও চিকিৎসা সহকারীদের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ইনস্টিটিউট সিলেট অঞ্চলে সেই চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। রোগ নির্ণয় ও চিকিৎসা সহায়তার ক্ষেত্রে দক্ষ টেকনোলজিস্টদের ভূমিকা অপরিহার্য। এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আধুনিক স্বাস্থ্য প্রযুক্তির জ্ঞান ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তুলবে। আমরা আশা করি, এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সিলেটের সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট হলরুম প্রাঙ্গণে প্রতিষ্ঠানের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছিলেন সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওসার হোসেন রকি, আফসার আহমদ, জালাল উদ্দিন, আশরাফ আলী শাওন, সাকিব আল হাসান, আলী হোসেন, মার্জান আহমদ, মারুফ আহমদ, হাসান মোহাম্মদ কাজিম, তাহমিদ হাসান তালুকদার, গোলজার আহমদ, মহিয়া হাসান খান, মো: সামিন ইয়াসার অনিম সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের পরিচালক ইসমাইল হোসেন খান বলেন, আমাদের লক্ষ্য হলো আধুনিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলা। নতুন এই শাখায় সর্বাধুনিক ল্যাব, অভিজ্ঞ প্রশিক্ষক ও উন্নত কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিলেটে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করলো। আশা করা হচ্ছে, সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের এই উদ্যোগ সিলেটের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সকলের ধারণা। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন