admin
প্রকাশিত: 11:45 PM, February 11, 2025
ফুটবলে দীর্ঘ দেড় যুগের দলীয়করণের কারণে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সময় খেলাধুলায় এমন মাত্রায় দলীয়করণ হয়েছে যে, এর নেতিবাচক প্রভাব এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। দলীয়করণের ফলে দেশের ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুটবলে উন্নতির পথ রুদ্ধ হয়েছে।
মঙ্গলবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের কাসিম আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি মিডবার নাইট ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাইয়ুম চৌধুরী আরও বলেন, “ফুটবল আমাদের অন্যতম জনপ্রিয় খেলা। এমন আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সরকার ও সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনগুলোকে দেশের ফুটবলের উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ’র সভাপতিত্বে এবং ছাত্রনেতা হাফিজুল করিম সায়মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয়, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রায়হান, এনায়েত হোসেন রুহেল, মুহিব উদ্দিন বেলাল, রেজাউর রহমান চৌধুরী রাজু, ফখরুল ইসলাম পাপলু, সাদিকুর রহমান টিপু, আতাউর রহমান চৌধুরী মনাই, হোসেন আহমদ ইরন, আব্দুস সালাম জুয়েল, রুহুল আমিন, শাহিন আহমদ, বদরুল ইসলাম খান, নুরুল ইসলাম নাহিদ, মেহেদী হাসান রফি, রাহিবুল হাসান চৌধুরী সুজন, রাসেল আহমেদ, কমল হাসান বাবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে