editor
প্রকাশিত: 5:16 PM, February 12, 2025
দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের খালপাড় এলাকার সুরমা নদীর ডাইকে গার্ড ওয়াল নির্মাণসহ জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে সিলেটে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করেন। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে দক্ষিণ সুরমার খালপাড় এলাকাবাসীর পক্ষে থেকে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, আলী আহমদ কামাল, রুস্তম অলী, মো. রুমেল আহমেদ, ডা. মো. তারিফ মিয়া, লিয়াকত আলী, আব্দুল খালিক খলকু মিয়া, ফখরুল ইসলাম রুমেল, ইমদাদুল হক রাজু, দুলাল আহমদ, মো. এনাম রহমান।
স্মারকলিপিতে এলাকাবাসী বলেন, দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নস্থ খালপার গ্রামে যে সুরমা ডাইক রয়েছে বর্ষাকালে সুরমা নদীতে পানি প্রবাহ অতিরিক্ত বৃদ্ধির কারণে সুরমা ডাইক প্লাবিত হওয়ায় অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থা বিদ্যমান থাকে। খালপার এলাকায় সুরমা ডাইকের প্রায় ১৫০০ফুট জায়গা তুলনামূলক ৩ফুট নিচু থাকায় খালপার, মোল্লারগাঁও, হাজরাই তথা ১নং মোল্লারগাঁও ইউনিয়ন ও বরইকান্দি এলাকা প্লাবিত হয়ে বন্যা দূর্গত এলাকায় পরিণত হয়। এই দূর্যোগপূর্ণ পরিস্থিতির সময় এলাকাবাসী বালুর বস্তা দিয়ে সুরমা ডাইকের উপরে পাঁচ ঘুরে বস্থা বসায়ে পানির গতিরোধ করার চেষ্টা করেন। অনেক সময় সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবর্ষিত হয়। অত্র এলাকাকে রক্ষার স্বার্থে সরকারী বরাদ্দে সুরমা ডাইকে ৩ফুট উঁচু করে প্রটেকশন গার্ড ওয়াল নির্মাণ বর্তমান সময়ের দাবি। জনস্বার্থে সুরমা ডাইকে গার্ড ওয়ালের জন্য প্রয়োজনীয় বরাদ্দ মঞ্জুর করে মোল্লারগাও ইউনিয়ন ও বরইকান্দি এলাকাকে নিরাপদ রক্ষার্থে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের খালপাড় গ্রাম ঘেষা সুরমা নদীর ডাইক বর্ষাকালে ভারিবৃষ্টির কারণে নদীতে পানি প্রবাহিত হওয়ার কারণে এলাকার মানুষ ঝুকিপূর্ণ অবস্থায় বসবাস করেন। ডাইকের প্রায় ১৫০০ফুট জায়গায় তুলনামূলক ৩ফুট নিচু থাকার কারণে বর্ষাকালে খালপাড় এলাকা প্লাবিত হয়। এতে চরম দূর্ভোগ পোহাতে হয় এলাবাসীর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন