editor

প্রকাশিত: 5:23 PM, February 12, 2025

বড়লেখায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বড়লেখায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় প্রায় এক যুগ আগের হামলা-ভাংচুর ও হত্যা চেষ্টা ঘটনায় গত শনিবার রাতে আওয়ামী লীগ দলীয় দুইজন সাবেক উপজেলা চেয়ারম্যান, দুইজন ইউপি চেয়ারম্যানসহ ২৩ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন বিএনপি কর্মী ফয়ছল আহমদ সাগর।

মামলার এজাহারে বিএনপি কর্মী ও উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফয়ছল আহমদ সাগর অভিযোগ করেন, বিএনপির তৎকালীন সরকার বিরোধী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা নেতারা তার উপর ক্ষীপ্ত ছিলেন। বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার পর বিএনপি আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অন্যান্য নেতাদের সাথে তিনি সম্মুখ সারিতে ছিলেন। এর জেরে ২০১২ সালের ২০ ডিসেম্বর তৎকালিন যুবলীগ নেতা (পরবর্তীতে নৌকার ইউপি চেয়ারম্যান) জুয়েল আহমদ, যুবলীগ নেতা কবির আহমদ ওরফে ডিসি কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, ইউপি যুবলীগ সভাপতি শাহাব উদ্দিন ময়ষট্টি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছয়দুল ইসলাম প্রমুখ বিএনপি নেতা ফয়ছল আহমদকে হত্যার উদ্দেশ্যে দা, হকিটিক, চাইনিজ কুড়াল, কাঠের লাঠি, লোহার রড, পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে আটক করে রশি দিয়ে দু-হাত এবং গামছা দিয়ে মুখ বেধে ফেলে। মারধর করে জোরপূর্বক বড়লেখা বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যায়। সেখানে প্রায় ২/৩ ঘন্টা তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, মামলা রেকর্ডের পরই পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে