editor
প্রকাশিত: 6:23 PM, February 12, 2025
দৈনিক দিনকাল’র সার্কুলেশন বৃদ্ধির বিষয় নিয়ে মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট নগরীর উপশহরে আয়োজিত মতিবিনিময় সভায় পত্রিকাটির সার্কুলেশন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
দৈনিক দিনকাল’র সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার এম. সাইফুর রহমান তালুকদার’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লি: এর সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাসু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময়ে দৈনিক দিনকাল বন্ধ করে দেয়া হয়েছিল। দিনকালের অপরাধ ছিল- গণমানুষের পক্ষে কথা বলা, সরকারের সকল অপকর্ম পাঠকদের মাঝে তুলে ধরা। শুধু দিনকাল’ই নয় আরো বেশ কয়েকটি গণমাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছিল। ফ্যাসিবাদেও পতনের পর আবারো দিনকাল’র প্রকাশনা শুরু হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমেই প্রিয় দৈনিকটিকে এগিয়ে নিতে হবে।
মতবিনিময় সভায় সংবাদপত্র হকার্স নেতৃবৃন্দ, দিনকাল’র সার্কুলেশন বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় মহানগর সংবাদপত্র হকার্স নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লি: এর সহ-সাধারণ সম্পাদক সেলিম খান, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, হারুন আহমদ, খোকন মিয়া, লিটন আহমদ গাজী, রতন মিয়া, আলম আহমদ, আকরাম মিয়া, বিকাশ দাশ, সুকেশ বাবু, হরেন্দ্র, মো:সাইদুল, সফিক আহমদ আহমদ, জসিম মিয়া, হানিফ আহমদ, আলামিন প্রমুখ।

সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ
আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক
শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন করে বিশেষ পুনর্গঠন কার্যক্রম শুরু
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী