editor

প্রকাশিত: 8:57 PM, February 12, 2025

গোয়াইনঘাটে জরাজীর্ণ বাঁশের সাঁকোটিই একমাত্র ভরসা কোমলমতও শিক্ষার্থীদের

গোয়াইনঘাটে জরাজীর্ণ বাঁশের সাঁকোটিই একমাত্র ভরসা কোমলমতও শিক্ষার্থীদের

গোয়াইনঘাট প্রতিনিধি ::  সিলেটের গোয়াইনঘাটে একটি ব্রিজের অভাবে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত পারাপার করছে স্কুল, কলেজ, মাদরাসা ও মক্তবের কয়েকশত শিক্ষার্থীসহ এলাকাবাসী। উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাঁচপাড়া (তুড়গ্রাম) খালের উপর নির্মিত ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকোটি খালের দুই পারের মানুষের পারাপারের একমাত্র সম্বল। কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকোর স্থানে অতি দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গ্রামের বাসিন্দারা জানান, উপজেলার গারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোওর বাজার উচ্চ বিদ্যালয়, পাঁচপাড়া মাদরাসা সহ মসজিদে সকালের মক্তবে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের একটি বড় অংশ জীবনের ঝুঁকি নিয়ে এ সাঁকোর উপর দিয়ে প্রতিদিন চলাচল করে থাকে। এছাড়া গ্রামবাসী চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে উপজেলা সদরসহ পার্শ্ববর্তী কোওর বাজার এবং ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য এই সাঁকোটি ব্যবহার করে থাকেন। ফলে নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। বিষয়টি স্থানীয় জন প্রতিনিধিদের অবহিত করা হলেও অদ্যবধি তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

স্থানীয় সাংবাদিক রিয়াজুল ইসলাম জানান, ‘সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার পরও অবিভাবকরা বাধ্য হয়ে ছেলে মেয়েদের এই বাঁশের সাঁকো পার করে স্কুল, মাদরাসা ও মসজিদে সকালের মক্তবে পাঠান। বর্ষাকালে তো আর কষ্টের শেষ থাকেনা। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা একটি খাল পুরো গ্রামকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। খালের দুপারেই গ্রামবাসীর চলাচলের জন্য মাটির রাস্তা রয়েছে, শুধু নেই সংযোগ ব্রীজ। খালের দুপারের মানুষের চলাচলের ভোগান্তি লাগবে এখানে ব্রীজ নির্মাণ খুবই জরুরী।

আর শিক্ষার্থীরা জানায়, ঝুঁকিপূর্ণ এ সাঁকোটি পারাপার হতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক শিক্ষার্থী পা পিছলে সাঁকো থেকে খালের পানিতে পড়ে বইপত্র নষ্ট ও আহত হলেও ঝুঁকিপূর্ণ এ সাঁকোর স্থানে এখনও ব্রিজ বা কালভার্ট নির্মাণের ব্যবস্থা করা হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থী ও গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে জরাজীর্ণ এই বাঁশের সাঁকোটির পরিবর্তে এখানে ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন