editor

প্রকাশিত: 9:17 PM, February 12, 2025

সিলেটে প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি

সিলেটে প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি

সিলেটের সময় ডেস্ক :: দেশজুড়ে চলছে বিএনপির মাঠের কর্মসূচি। ৮ দিনে দেশের ৬৪টি জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির এই কর্মসূচি। কেন্দ্রীয় নির্দেশনায় সিলেটে আগামী ১৯ ফেব্রুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর এটাই হবে সিলেটে বিএনপির বড় সমাবেশ। এতে ৩০ হাজারের অধিক লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি। সিলেট রেজিস্ট্রি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

দলীয় একাদিক সূত্র জানায়, সিলেটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া কেন্দ্রীয় ও বিভাগীয় আরও নেতারা বক্তব্য রাখবেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বিএনপির ৮ দিনের মাঠের কর্মসূচির প্রথম দিন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন- প্রশাসনের এখনো আওয়ামী লীগের দোসররা ঘাঁটটি মেরে রয়েছে। তাদেরকে চিহ্নিত করে অপসারণ করা জরুরি।

তিনি আরও বলেন- হাসিনা বলেছিলেন পালাবেন না। পালিয়ে তো গেছেন-ই, তবে যাওয়ার আগে পুরো দেশকে ধ্বংস করে গেছেন। তলাবিহীন ঝুড়ি করেছেন, যেভাবে ৭৪-এ করেছিলেন তার বাবা।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান।

এদিকে, ১৭ ফেব্রুয়ারি মৌলভীবাজারে অনুষ্ঠিত ওই জেলার সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আরিফুল হক চৌধুরী। এছাড়া ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন- ১৯ তারিখের সমাবেশ হবে ৫ আগস্টের পরের সবচেয়ে বড় সমাবেশ। এতে দলের নেতাকর্মীসহ ৩০ হাজারের অধিক লোকসমগম হবে বলে আশা করছি। সমাবেশ সফলের লক্ষ্যে ইতোমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করছি, আরও করা হবে।তিনি জানান- জেলা শেষে মহানগর পর্যায়ে আলাদা সমাবেশের তারিখ ঘোষণা করা হবে।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে