editor
প্রকাশিত: 9:41 PM, February 12, 2025
সিলেটের সময় ডেস্ক :: শিগগিরই বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছেবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে সরাসরি ফ্লাইট চালুর জন্য ভিয়েতনামের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে বেবিচক।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করার জন্য ভিয়েতনামের সরকারি এয়ারলাইন্স ভিয়েতনাম এয়ারলাইন্স এবং একটি প্রাইভেট এয়ারলাইন্স আবেদন করেছে। আমরা শিগগিরই ফ্লাইট চালু করতে চাইছি। বাংলাদেশে তাদের জিএসএ (গ্লোবাল সেলস এজেন্ট) রেডি আছে। বিষয়টি এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।
ভিয়েতনামের রাষ্ট্রদূত নিউয়েন ম্যান চোং গতকাল মঙ্গলবার দুপুরে বেবিচকের সদর দপ্তরে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনাও করেছেন।
বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, গ্রাউন্ড সার্ভিস বিষয়ক চুক্তি এবং এভিয়েশন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, এভিয়েশন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।
ভিয়েতনাম দূতাবাসের প্রতিনিধি, ভিয়েতনাম এয়ার লাইন্সের মনোনীত ফ্লাইপোর্ট লিমিটেড এর লোকাল প্রতিনিধি এবং বেবিচকের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার পূর্ব প্রান্তে ৩ লাখ ৩১ হাজার বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ ভিয়েতনাম। এর উত্তরে চীন এবং পশ্চিমে লাওস ও কম্বোডিয়ার স্থল সীমানা। আর সামুদ্রিক সীমানা ভাগ হয়েছে থাইল্যান্ডের উপসাগরের মধ্যে দিয়ে থাইল্যান্ডের সঙ্গে এবং দক্ষিণ চীন সাগরের মধ্যে দিয়ে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সঙ্গে।
বাংলাদেশ থেকে আকাশপথে ভিয়েতনামের দূরত্ব প্রায় ২ হাজার ১৬৫ কিলোমিটারের । আর ট্রানজিট নিয়ে যেতে সময় লাগে গড়ে ৭-৮ ঘণ্টা। আবার ট্রানজিটের স্থান ও সময়ের উপর নির্ভর করে ১০ ঘণ্টা বা তারও বেশি সময় লাগে কিছু কিছু এয়ারলাইন্সের। সরাসরি ফ্লাইট চালু হলে গড়ে ৩ ঘণ্টার মত সময় লাগবে পৌঁছাতে।
বর্তমানে বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজ, চায়না সাদার্ন, থাই এয়ারওয়েজ, ইন্ডিগো এয়ারলাইন্স, এয়ার এশিয়া, মালয়েশিয়া এয়ারলাইন্সসহ বেশ কিছু এয়ারলাইন্স থাইল্যান্ডে ফ্লাইট পরিচালনা করে।
এর আগে ২০২১ সালে মাহবুব আলী প্রতিমন্ত্রী থাকাকালে ভিয়েতনামের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা হয়।
সর্বশেষ ফারুক খান মন্ত্রী থাকাকালে ২০২৪ সালেও ভিয়েতনামে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। কিন্তু তখন এ উদ্যোগ আলোর মুখ দেখেনি।
অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, বাংলাদেশ থেকে তো বর্তমানে ভিয়েতনামে সরাসরি ফ্লাইট নেই। কাজেই আমাদের খুব বেশি চয়েজও নেই। সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশেই পর্যটকরা সহজে যাতায়াত করতে পারবেন। ভাড়া কমবে, সময় বাঁচবে। এছাড়া, কার্গো বা এয়ারফ্রেইট উড়োজাহাজের মাধ্যমে পণ্য এক্সচেঞ্জ করা সম্ভব হবে। যার কারণে ব্যবসায়েরও সুযোগও বাড়বে। সব মিলিয়ে সামগ্রিকভাবেই ভালো হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন