editor

প্রকাশিত: 6:14 PM, February 13, 2025

শেখ হাসিনার হাত হাজার আলেমের রক্তে রঞ্জিত : কয়েস লোদী

শেখ হাসিনার হাত হাজার আলেমের রক্তে রঞ্জিত : কয়েস লোদী
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ফ্যাসিস শেখ হাসিনা দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে গেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগকেও বিপদে ফেলে গেছে। আমরা অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করতে বিশ্বাসী নই। তবে আমাদের ওপর যারা হামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, দেশের আলেমদের যারা বিনা কারণে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে দেশের মাটিতে তাদের বিচার হবেই। ফ্যাসিসরা এত বেশি নির্যাতন নিপীড়ন করেছেন যে মসজিদে বয়ান কি হবে খুতবায় কি পড়তে হবে ইমামদের আগে বলে দিতেন। তাদের কথার বাহিরে বয়ান বা খুতবা পড়লে পরদিন ইমামকে মসজিদ থেকে বিদায় করে দিতেন যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরোও বলেন, শেখ হাসিনার হাত দেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত। হাজারো মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। অনেক ত্যাগের বিনিময়ে স্বৈরাচার উৎখাত হয়েছে। কিন্তু এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে  হবে, যেখানে ধনী-গরিব, মুসলিম-হিন্দু, সাদা-কালোর কোনো বৈষম্য থাকবে না।
তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেটের মসজিদে কর্মরত ইমাম মুয়াজ্জিনদের সংগঠর  ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মার্কেট মহানগর কমিটির সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মার্কেট মহানগর কমিটির সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুজ্জামান নোমানীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সল আহমদ। আরো উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা আশরাফুল আলম, সহ-প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম, সদস্য মাওলানা শিব্বির আহমদ, মাওলানা সোনা মিয়া, মাওলানা আবুল কালাম, মাওলানা জালাল মাহবুব, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আলা উদ্দিন, মাওলান আশিকুর রহমান, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন