editor
প্রকাশিত: 8:53 AM, February 15, 2025
বড়লেখা প্রতিনিধিঃ শিক্ষার্থী আবুল কাশেমকে হত্যার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মূখ থেকে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানিয়ে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি মো. আবু হাসান, কাওছার আহমদ ও জাভেদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলকালে ‘ফ্যাসিস্টদের ঠাঁই নাই, বাংলার বুকে ঠাঁই নাই’, ‘বিচার চাই বিচার চাই, আমরা ভাইয়ের উপর হামলার বিচার চাই’সহ নানা স্লোগান দেন।
এসময় তারা বলেন, “যারা শিক্ষার্থীদের হত্যা করে তাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এই সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এবং অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্মূল করা হোক।”
উল্লেখ্য যে, গত ০৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরীর দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলা ও তাদের আটকে মারধরের যে ঘটনা ঘটে। এতে আবুল কাশেমসহ ১৭ জন আহত হন। পরে কাশেমসহ গুরুতর আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাশেমের মৃত্যু হয়।
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি