admin
প্রকাশিত: 11:26 AM, January 12, 2025

হাসপাতালের বেডে চিকিৎসাধীন জয়তেরা বিবি
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলার মুল্লারচক নোয়াই গ্রামে স্থানীয় এলডিপি নেতা মোহাম্মদ আলী হোসাইনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের একদল সন্ত্রাসী বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বৃদ্ধ মাকে মারধর করে গুরুতর আহত করেছে। ১১ জানুয়ারি শনিবার রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। এলডিপি নেতা মোহাম্মদ আলী হোসাইন স্থানীয় নোয়াই গ্রামের আব্দুল মজিদের পুত্র।
জানা যায়, ১১ জানুয়ারি শনিবার রাত ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগের ৬/৭ জনের একদল সন্ত্রাসী এলডিপি নেতা মোহাম্মদ আলী হোসাইনের বাড়িতে গিয়ে তার সন্ধান করে। তারা জোরপূর্বক বসতঘরে ঢুকে তল্লাশী চালায়। তাকে না পেয়ে পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ঘরের ভিতর হামলা চালায়। সন্ত্রাসীরা মোহাম্ম্দ আলী হোসাইনের বৃদ্ধ মা জয়তেরা বিবিকে মারধর করে আহত করে। এসময় বাড়ির লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রতিবেশী লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা হুমকী দিয়ে চলে যায়। তারা প্রকাশ্যে হুমকী দেয়, এলডিপি নেতা মোহাম্মদ আলী হোসাইনকে যেদিন যেখানে পাবে, তাকে প্রাণে মেরে ফেলবে।
এদিকে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর প্রতিবেশী লোকজন এসে গুরুতর আহত জয়তেরা বিবিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, জয়তেরা বিবির পায়ের হাঢ় ভেঙ্গে গেছে।
এমতবস্থায় মোহাম্মদ আলী হোসাইনের পরিবারের লোকজন এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় চরম আতংকের মধ্যে রয়েছেন।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের