editor

প্রকাশিত: 8:11 PM, February 15, 2025

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে: অ্যাড. জামিল আহমদ রাজু

শ্রমিক কল্যাণ ফেডারেশন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিটের সম্মেলন সম্পন্ন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে: অ্যাড. জামিল আহমদ রাজু

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, শ্রমিকদের নাজুক অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে চরিত্রহীন, স্বার্থান্বেষী ও ধোকাবাজ নেতৃত্বের পিছনে না ঘুরে খোদাভীরু, সৎ ও আদর্শ দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। ইসলামী শ্রমনীতির মাধ্যমে শ্রমিকের উন্নয়ন আসবে। তিনি আরো বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী নীতি ও আদর্শ অনুযায়ী চললে অন্যায় ও জুলুমের অবসান ঘটে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তাই বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সকল পেশায় ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে সরকারের কাছে জোর দাবি জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের হাসপাতাল পশ্চিম থানাধীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত শুক্রবার সকালে মীরবক্সটুলার একটি অভিজাত রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সিলেট মহানগরের হাসপাতাল থানা পশ্চিমের সভাপতি আব্দুল সাত্তার। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ-সভাপতি মিয়া মো. রাসেল ও সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া।

হাসপাতাল থানার সহ-সাধারণ সম্পাদক ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মো. তারেক এর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতাল থানার সহ-সভাপতি মো. জাবেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউনিটের সহ-সভাপতি মো. আসাদ আহমদ, হাসপাতাল থানার অর্থ সম্পাদক ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহ-সভাপতি মো. রইছ উদ্দিন, হাসপাতাল থানার সহ-অর্থ সম্পাদক ও ইবনে সিনা রিকাবী বাজার ইউনিটের সাধারণ সম্পাদক আবু হানিফ নোমান প্রমুখ।

দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের হাসপাতাল পশ্চিম থানাধীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিটের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ফেডারেশনের সিলেট মহানগরীর সাহায্য ও পুনর্বাসন সম্পাদক এবং সিলেট মহানগর হাসপাতাল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল সাত্তার। কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি ফয়েজ আহমদ হিরন, সিনিয়র সহ-সভাপতি রইছ উদ্দিন, সহ-সভাপতি আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক সৈয়দ মো. তারেক, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাফর, অর্থ সম্পাদক সিজ্জাদুর রহমান, সহ-অর্থ সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক মিন্নত আলী, সহ-প্রচার সম্পাদক সজীব আহমদ, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম, সহ-ক্রীড়া সম্পাদক রুমন ইমতিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক ইমন আহমেদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ আহমেদ, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক জসীম উদ্দীন, কার্যকরী সদস্য মোহাম্মদ কাইয়ুম, সাইফুল, সিরাজুল ইসলাম, রাশেদ আহমদ, বেলাল আহমদ, ইসমাইল, বিপুল দাস, জুয়েল আহমদ, কাজল দাস, বিপুল, শামীম আহমদ, শাহ আলম ও দেলোয়ার হোসেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন