editor
প্রকাশিত: 2:22 PM, February 16, 2025
সিলেট নগরীর বালুচরে এক প্রবাসীর মার্কেট দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রবাসী শামীম আহমদের কেয়ারটেকার সুহেল আহমদ থানায় সাধারন ডায়রি করেছেন। থানায় ডায়রি করায় নতুন করে হুমকির মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে ওই প্রবাসী অভিযোগ করেছেন।
জানা গেছে, নগরীর বালুচর নতুন বাজারের ইমন প্লাজার মালিক শামীম আহমদ যুক্তরাজ্য প্রবাসী। বালুচর নতুন বাজারে মার্কেটসহ তার বেশ কিছু জমি রয়েছে। মার্কেটে রয়েছে তার ভাড়াটে ও আবাসিক লোকজন।
৫ আগষ্টের পর থেকে একটি চক্র তার ভাড়াটেদের নানাভাবে হুমকি দমকি দিয়ে আসছে একটি চক্র।
সম্প্রতি বালুচর সোনারবাংলা এলাকার ইনতাজুর রহমান চৌধুরীর ছেলে লাহিন আহমদ চৌধুরী ও তার লোকজন মার্কেটটি দখল করে নেওয়ার অব্যাহত হুমকি দিয়ে আসছেন। গত ১ ফেব্রুয়ারি লাহিন আহমদ ও তার লোকজন ইমন প্লাজায় গিয়ে হুমকি দামকি দেন। এ সময় তার কেয়ারটেকার সুহেল আহমদকে মার্কেট থেকে চলে যাওয়ার হুমকি দেয়। এমনকি লাহিন আহমদ মার্কেট দখল করে নেবেন বলে হুমকি দিয়ে তাকে তাড়িয়ে দেন। এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি জগন্নাথপুর উপজেলার ইনাতনগর গ্রামের আরিফ উল্লাহর ছেলে সুহেল আহমদ শাহপরাণ থানায় সাধারন ডায়রি করেছেন। ডায়রি নং ২৩৩।
প্রবাসী শামীম আহমদ মুঠোফোনে সাংবাদিকদের জানান, ৫ আগষ্টের পর একটি চক্র এভাবে হুমকি দামকি দিয়ে আসছিল। প্রশাসনের কঠোর সতর্কতার কারনে তারা পিছু হটে। নতুন করে হুমকি দামকিতে তার কেয়ারটেকার ভাড়াটে লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলাম জানান, প্রবাসীর পক্ষ থেকে জিডি করা হেেছ। বিষয়টি তারা তদন্ত করছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন