editor

প্রকাশিত: 7:15 PM, February 16, 2025

পরিবহণ শ্রমিক-মালিকদের বিআরটিএ অফিস ঘেরাও রোববার (২৩ ফেব্রুয়ারি)

পরিবহণ শ্রমিক-মালিকদের বিআরটিএ অফিস ঘেরাও রোববার (২৩ ফেব্রুয়ারি)

রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ৩ দফার দাবি বাস্তবায়নের দাবিতে বিআরটিএ অফিস ঘেরাও কর্মসূচী আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১২টায় পালনের জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরি সভায় পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সভায় জানানো হয়, গত ৩০ জানুয়ারি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং ২ ফেব্রুয়ারি বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো কার্যকর সাড়া না পেয়ে ৫ ফেব্রুয়ারি চন্ডিপুল এলাকায় এক বিশাল মালিক-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন মালিক-শ্রমিকদের নিজ নিজ অবস্থান থেকে মিছিল সহকারে বিআরটিএ অফিসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও, ঘেরাও কর্মসূচি সফল করতে সিলেটের সকল উপজেলার আঞ্চলিক উপ-পরিষদ ৯০৭ ও ২০৯৭-এর অন্তর্গত নেতৃবৃন্দকে ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় ভার্থখলাস্থ ৭০৭-এর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ৭০৭ এর সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ।
বক্তব্য রাখেন, কার্যকরি কমিটির সভাপতি সুন্দর আলী খান, ২০৯৭ সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম ভাসানী, ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ২০৯৭ কার্যকরি কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, ৭০৭ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল আহমদ, সিলেট জেলা ৭০৭ এর সদস্য এম. বরকত আলী, রাজা আহমেদ রাজা, সদস্য রফিক মিয়া, আলতাব চৌধুরী, লিটন আহমেদ সুজন মিয়া, এবাদুল আহমদ, সেবুল আহমেদ, আব্দুল জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন