editor

প্রকাশিত: 9:24 PM, February 16, 2025

ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকীতে ওসমানী জাদুঘরে  আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকীতে ওসমানী জাদুঘরে  আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মোখলেসুর রহমান বলেছেন, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী শুধুমাত্র একজন সাহসী সেনানায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক নেতা, যাঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি হয়েছিল। তাঁর সংগ্রামী জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় কিভাবে একটি জাতি নিজেদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠা করতে পারে। তাঁর অবদান আমাদের জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, আমরা তাঁর আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য কীভাবে কাজ করতে পারি। আমাদের এই দায়িত্ব কেবল জাতির ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের ভবিষ্যত প্রজন্মকে স্বাধীনতার গুরুত্ব এবং আমাদের সংগ্রামের ইতিহাস জানানোও প্রয়োজন। আমরা যদি আমাদের সমাজ ও দেশকে উন্নত করতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে, সেই উন্নতি কেবল অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের মানবিক মূল্যবোধ, জাতিসত্তার প্রতি শ্রদ্ধা, এবং দেশের প্রতি দায়িত্ববোধের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
তিনি রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ওসমানী যাদুঘরের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ওসমানী স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি এড. নওসাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কীপার মো. আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেখক, ওসমানী গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা সিনিয়র সাংবাদিক, মুহাম্মদ ফয়জুর রহমান, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, এডভোকেট নূরুদ্দীন আহমদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, এ,এইচ, চৌধুরী সেলিম।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিমানবন্দরস্থ তিনটিলা জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা ফেরদৌস আলম জাহান। বিজ্ঞপ্তি
উল্লেখ্য যে, গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩.৩০ মিনিটের সময় ওসমানী জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ’বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র সংক্ষিপ্ত জীবনী’ রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন