editor
প্রকাশিত: 9:54 PM, February 16, 2025
দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খানের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ হলে এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা’র সভাপতিত্বে ও মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ খানের পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলী, যুব উদ্যোক্তা ও সংগঠক মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সুহেল আহমদ, মো. সুমন, আসলাম খান স্বপন প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবীর ওসমানীর বর্ণাঢ্য জীবন ও স্বাধীনতা যুদ্ধে তাঁর কৃতিত্বপূর্ণ অবদানকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা রশিদ আহমেদ জামালগঞ্জী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন