editor
প্রকাশিত: 10:16 PM, February 16, 2025
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেছেন, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান চালিকা শক্তি। তাঁর সাহসিকতা ও নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ওসমানী শুধু একজন সামরিক নেতা নন, তিনি ছিলেন এক দূরদর্শী ব্যক্তিত্ব, যাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধে ওসমানীর অসামান্য অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে, যাতে তারা ওসমানীর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। ওসমানীর মতো নেতা ইতিহাসে বিরল। তাঁর জীবনাদর্শ থেকে দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা নিতে হবে।
তিনি রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্যাপন পরিষদ জাতীয় কমিটি সিলেট আয়োজিত আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্যাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরারীচাঁদ কলেজের সহযোগী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এম আসাদুজ্জামান, ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ এর ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, লাল দির্ঘারপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ সমিতির সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান কামালী, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্যাপন পরিষদ জাতীয় কমিটির সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি আশরাফুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির চিত্রাংকন কমিটি পরীক্ষা নিয়ন্ত্রক এম এ মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, খালেদ মিয়া, মো. ইউসুফ সেলু, শিরিন চৌধুরী, আব্দুল ওয়াদুদ, তুহিন আহমদ, সাহেদা বেগম, ফাতেমা বেগম, মো. আলমগীর আলম প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন