editor
প্রকাশিত: 4:09 PM, February 17, 2025
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজারের রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্কুলের মাঠে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকারের সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ড. বিয়াম কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. জাহিদ মিয়া, শিক্ষানুরাগী মো. শাহজাহান, সৈয়দ আব্দুল নূর মেম্বার প্রমুখ।
বক্তারা বলেন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদকে গত ১৩ই ফেব্রুয়ারী আটক করা হয়। যা অত্যন্ত দুঃখজনক। তিনি একজন মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের একজন প্রিয় শিক্ষক তিনি। সালেহ আহমদ একজন ভালো মানুষ। ষড়যন্ত্রমূলক ভাবে থাকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা এধরনে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে শিক্ষক ও শিক্ষার্থীদের মনের ভাষা বুঝে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে মানুষ গড়ার কারিগর সালেহ আহমদকে নিঃশর্ত মুক্তির প্রদানের জন্য জোর দাবী জানান বক্তারা।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন