editor
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমায় মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত একাডেমী ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী মনির উদ্দিন আহমদ।
কলেজের প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মাসুদ চৌধুরী, ডাঃ জামিলুর রহমান ও রুজিনা বেগম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন একাডেমীর শিক্ষক মোঃ আবুল কালাম, হৈমন্তী শুক্লা সাহা, জুনিয়র সেকশনের ইনচার্জ শিক্ষক মনিরুজ্জামান সুমন, ক্রীড়া শিক্ষক পলাশ দাশ। এছাড়াও একাডেমীর সিনিয়র ও জুনিয়র সেকশনের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেন, খেলাধুলা মন ও শরীরির সুস্থ রাখে। খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। সুস্থ দেহ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা লেখাপড়ার একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। তিনি ক্রীড়াঙ্গনে নিজেকে তৈরি করে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান।
2 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
2 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
6 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
7 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
3 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
4 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।