editor
প্রকাশিত: 5:02 PM, February 18, 2025
সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর পক্ষ থেকে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্র করার দাবীতে প্রধান উপদেষ্টা ড. মুুহাম্মদ ইউনূসের বরাবরে নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
লন্ডনে অবস্থানরত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ১৭ ফেব্রুয়ারি বেলা ১টায় বাংলাদেশ হাই কমিশনের মিশন প্রধান মুহাম্মদ শাহরিয়ার এর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারক লিপিতে বলা হয়, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সিলেট বিভাগের প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে। বিশ্বের অন্যান্য দেশে আরো ১ কোটি ৫০ লক্ষ মানুষ এই সিলটি ভাষায় কথা বলেন। যার পৃথক বর্ণমালা আছে, যা সিলটি নাগরি লিপি নামে পরিচিত। যা বাংলা ভাষার বর্ণমালা থেকে সম্পূর্ণ পৃথক ও বাংলা ভাষা থেকে পৃথক ভাষা। বাংলাদেশের বাংলা ভাষা ছাড়া সিলটি একমাত্র ভাষা যার পৃথক বর্ণমালা বা অক্ষর আছে এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
স্মারক লিপিতে আরো উল্লেখ করা হয়, বিশ্বের ৯৭তম ভাষা এই সিলটি ভাষা। এই ভাষায় অনেক সাহিত্য, পুঁথি, কবিতা ও উপন্যাস রচিত হয়েছে। অনেকেই এই ভাষার উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। সিলটি নাগরি লিপি বা অক্ষর আজ অবহেলিত। সিলটি নাগরি অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে এই ভাষার অক্ষর চর্চার কার্যক্রম চালুর দাবী জানানো হয়। স্বৈরাচার খুনী হাসিনাবিরোধী আন্দোলনে সিলেট বিভাগবাসী ও সিলটি পাঞ্চায়িত বিশেষ ভূমিকা পালন করেছে। আমেরিকার ২য় রাষ্ট্র ভাষা স্পেনিস, কানাডায় ফ্রেঞ্চ, ইউ,কে তে গেইলিক ভাষার চালু আছে। এই সিলটি ভাষাকে ২য় রাষ্ট্র ভাষা করার দাবীতে ইতিপূর্বে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
স্মারকলিপিতে অবিলম্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয়ত রাষ্ট্র ভাষা ঘোষণার জোর দাবী জানান সিলটি পাঞ্চায়িত এর সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন